বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়তে পারলে দেশ উন্নত হবে: কৃষিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ১৬:৫০আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৬:৫০

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘দেশের শিশু-কিশোরদের মধ্যে জাতির পিতার আদর্শ ও গুণাবলির চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে, তাহলে দেশ ও সমাজ দ্রুত উন্নত হবে।’

রবিবার (১৭ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় শিশু দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে ঘরে ঘরে আমরা হাসি দেখতে পাবো।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সঠিক বাজার ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থা গড়ে তুলতে তিন মন্ত্রণালয় মিলে কাজ করছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, মন্ত্রী শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি