বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেলো ৬ জনের

সিলেট প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ১৬:২২আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৬:২২

সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে একজন ছাড়া বাকিরা একে অপরের আত্মীয়। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের দিকে আসা একটি গরু বোঝাই পিকআপ ট্রাকের সঙ্গে জাফলংমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ চার জন নিহত হন। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাত জন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধূ সুচিতা পাত্র (৩০),  সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬) ও নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)।

এসব তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন,  জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। আহতদের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপ-লেগুনা পুলিশের হেফাজতে রয়েছে। তবে পিকআপ চালক পলাতক।

তিনি জানান, হতাহতরা সবাই মঙ্গোলী পাত্রের মেয়ের বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা পাঁচটি লেগুনা ভাড়া করে উপজেলার মোকামপুঞ্জির পথে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম