বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪, ১১:০৪ আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১২:১৪

বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে ঘরের চালার টিনে ওপর। এতে আগুন ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সোনিয়া নামের ছয় বছরের এক শিশু।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব গোয়াল বাড়ি ইউনিয়নের পূর্ব গোয়াল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। একই পরিবারের শিশুসহ পাঁচ জন বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

মৃতরা হলেন- ভ্যান চালক ফয়জুর রহমান (৫২), তার স্ত্রী সিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৬), সাবিনা (১৩) ও ছেলে সায়েম (৮)।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ফজরের নামাজের পরপর পূর্ব গোয়ালবাড়ি এলাকার ফয়জুর রহমানের বসতঘরের পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছিঁড়ে পড়ে ফয়জুর রহমানের টিনের ঘরসহ আশপাশ বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎতায়িত হয়ে আগুন লেগে যায়। এতে একই পরিবারের পাঁচ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর দিলে জুড়ি ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় । পরে ঘর থেকে লাশ বের করা হয় ।

এদিকে আহত সোনিয়াকে (৬) উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

পরিদর্শক হুমায়ুন কবির আরও বলেন, খুবই মর্মান্তিক একটা ঘটনা। এতে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক