সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ১৪:০২ আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৪:০২

সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সদর কোর্টে কর্মরত এসআই (উপপরিদর্শক) মহিউদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এএসআই মামুন আহমেদ নামে আরেক পুলিশ কর্মকর্তা।

রবিবার (৩১ মার্চ) বেলা ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, এসআই মহিউদ্দিন ও এএসআই মামুন আহমেদ প্রাইভেটকারযোগে সিলেট থেকে সুনামগঞ্জের কর্মস্থলে আসছিলেন। এএসআই মামুন আহমেদ গাড়ি চালিয়ে শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় এসআই মহিউদ্দিন ঘটনাস্থলে মারা যান। গাড়িচালক এএসআই মামুন আহমেদ গুরুতর আহত হন। পরে মামুনকে উদ্ধার করে কৈতক ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই মামুন নিজে প্রাইভেটকারটি  চালিয়ে সুনামগঞ্জে আসছিলেন। এ সময় পেছনের সিটে বসে ছিলেন এসআই মহিউদ্দিন।

ঘটনাস্থলে অবস্থান করা শান্তিগঞ্জ থানার এসআই সুভাস দাস বলেন, ‘এসআই মহিউদ্দিন সিলেট থেকে সুনামগঞ্জের কর্মস্থলে আসছিলেন। পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-১৫-৮৩৭৪)  চালক এএসআই মামুন আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক