ভিজিএফের চাল নিয়ে বাগবিতণ্ডা, চড় দিয়ে মেম্বার খেলেন ‘জুতাপেটা’

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী ইউপি সদস্যের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল বিতরণ নিয়ে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাই ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য একই গ্রামের রাহেলা বেগমের মাঝে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে আব্দুল হাই উত্তেজিত হয়ে রাহেলা বেগমকে চড় মারলে রাহেলা বেগম আব্দুল হাইকে জুতাপেটা করেন। এ ঘটনার পর আব্দুল হাই ও রাহেলা বেগমের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যার জেরে রাত ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। 

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। ভাঙচুর করা হয় ৫টি বাড়িঘর।

পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আল আমিন (৩০) নামে এক যুবকসহ ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে মান্দারকান্দি গ্রামের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যের মধ্যে ঝামেলা হয়। এ ঘটনার জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম