ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় সিসিক কাউন্সিলর কারাগারে

সিলেট প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৫:২১আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৫:২১

ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক সগির আহমদ টুটুলের আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) জিয়াউর রহমান।

তিনি বলেন, ‘হত্যা মামলায় কাউন্সিলর নিপু আদালতে জামিন চাইলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আদালত সূত্র জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নিপু সিলেটের ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ১৯ মার্চ তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে নিপুর জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত পরবর্তী ৬ মাসের জন্য হিরণ মাহমুদ নিপুর জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাত ১২টার দিকে মহানগরের বালুচরের টিবিগেট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী