সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে সিলেটে মামলা

সিলেট প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ২১:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৮:৩০

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) পিযূষ দে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। এ মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হবে।

এর আগে, গত শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে শনিবার বিকাল ৪টায় পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ এবং শারীরিকভাবে হেনস্তা করে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী