প্রেসক্লাবের সামনে থেকে আন্দোকারীদের সরিয়ে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৬:৩২আপডেট : ২২ জুন ২০২৫, ১৬:৩২

১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সরে গেছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক খালিদ মনসুর। রবিবার (২২ জুন) দুপুর ১টার দিকে তারা সরে যান।

এর আগে রবিবার সকালে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন সনদপ্রত্যাশীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

রাজিবুল ইসলাম নামে এক আন্দোলনকারী বলেন, গত ৩১ মে পরীক্ষা শেষ হয়েছে, ৪ জুন ফলাফল প্রকাশ করা হয়। এটা কোনও সঠিক ভাইভা হয়নি। এভাবে কীভাবে রেজাল্ট দেয় আর এতজন ফেল করে কীভাবে। আমরা এটা মানি না।

এদিকে ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক খালিদ মনসুর বলেন, এখনও তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। আলোচনার পর পরবর্তী পদক্ষেপ জানানো হবে। এ বিষয়ে আমাদের সিনিয়ররাও আলোচনা করছেন। তবে আজকের মতো তারা আন্দোলন থেকে সরে গিয়েছেন।

এর আগে, সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ সরে যেতে বললেও আন্দোলনকারীরারা স্লোগান দিতে থাকেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

অনুত্তীর্ণ ২৩ হাজার প্রার্থীর একাংশ ২২ জুন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের উত্তীর্ণ ঘোষণা করে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান।

অনুত্তীর্ণ প্রার্থীদের দাবি, তারা প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও, ভাইভায় ভালো করলেও তাদের ফেল করানো হয়েছে। তাই তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ দাবি করেন।

/এএজে/আরেক/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি