অনুপ্রবেশ মামলায় জামিন পেলেন বিচারপতি মানিক

সিলেট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৪

ভারতে পালানোর সময় (অনুপ্রবেশ মামলা) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট আদালত পরিদর্শক জমসেদ আলম।

তিনি জানান, কানাইঘাটের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী আদালতে এ মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন।

আদালত প্রাঙ্গণে বিচারপতি মানিক (ছবি: বাংলা ট্রিবিউন)

তিনি আরও জানান, দেশের অন্যান্য স্থানে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারে থাকতে হবে।

এর আগে, গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে কিল-ঘুষি দেয়। এ সময় তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জরুরি অস্ত্রোপচার করানো হয়। গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক