সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫

সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-৯-এর একটি দল। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুক নগরীর কোতোয়ালি থানার কলাপাড়া এলাকার দুর্বার ১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

তিনি জানান, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুকের বিরুদ্ধে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে। গ্রেফতার মাসুককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী