ঘরের মেঝেতে মিললো মা-ছেলের লাশ, পলাতক দুই ভাগনে

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৭

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর (এসপির বাংলোর সামনে) এলাকার একটি বাসার মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে গৃহপরিচারিকা ঘরের ভেতর তাদের লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। এ ঘটনায় পলাতক আছেন ফরিদা বেগমের খালাতো বোন নার্গিসের দুই ছেলে ফাহমিদ ও ফয়সাল আহমদ (৩০)।

ফরিদা বেগমের বোন একই মহল্লার বাসিন্দা সুফিয়া আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাত ১০টার পরও ফরিদা বেগমের সঙ্গে ফোনে তার কথা হয়েছে। তিনি ফোনের চার্জার প্রয়োজন বলে জানিয়েছিলেন। তখন বাসায় মিনহাজুলও ছিলেন। সকালে তারা অসুস্থ খবর পেয়ে গিয়ে দুজনকে হত্যা করা হয়েছে দেখতে পান। নার্গিসের দুই ছেলেকেই পাওয়া যাচ্ছে না।

প্রতিবেশী ও নিহতদের স্বজনরা জানান, চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী স্বামীর কাছে থাকেন। বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজপড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম। কিছুদিন ফরিদার খালাতো বোন নার্গিস ও তার মাদ্রাসাপড়ুয়া ছেলে ফাহমিদ এই বাসায় থাকতেন। তিন দিন আগে ঢাকা থেকে বাসায় আসেন নার্গিসের বড় ছেলে ফয়সাল।

এদিকে, ঘটনার পর থেকে ফয়সাল ও ফাহমিদকে পাওয়া যাচ্ছে না। তাদের মা নার্গিস বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বাসায় ফয়সাল ও ফাহমিদ নামে নিহতদের দুই আত্মীয় ছিলেন। তাদের পাওয়া যাচ্ছে না। ফয়সাল মাদকাসক্ত ছিলেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পিবিআইয়ের একটি দলও আসছে। তারাও তদন্ত করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি