ভাঙারি ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ২০:৫৩আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৬:২১

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সোহাগ (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকালে মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাঙারি ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

দুই জনকে আটকের বিষয়ে ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিটফোর্ড এলাকায় তামার তারের ভাঙারি ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে সোহাগ গ্রুপ ও মঈন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বিকালে হাসপাতালের সামনে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সোহাগকে কুপিয়ে হত্যা করা হয়।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম