ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

সিলেট প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭

ভারতীয় খাসিয়াদের গুলিতে অনুপ্রবেশকারী সিলেটে মারুফ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তার অন্য সহযোগীরা তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে মারা যান।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুরের উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত মারুফ জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান (পিএসসি) জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্ত পথ ব্যবহার করে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হলে ওই নৃগোষ্ঠীর একজন তার একনলা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করেন। পরে তাকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন এবং পরিবারের সদস্যরা ওসমানী মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজিবি সূত্র জানায়, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠায় ও অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের