উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনে আল্টিমেটাম

মৌলভীবাজার প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫১

মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রীর নামে থাকা উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজে গিয়ে অধ্যক্ষ পিয়ালী ভৌমিকের কাছে স্মারকলিপি দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা কলেজের গেট থেকে নামফলক খুলে ফেলেন। সেখানে মতিগঞ্জ কলেজ নামে একটি ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ পতিত ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজনগ্রহণযোগ্য নাম রাখা উচিত। তাই আমরা এই কলেজের নাম এলাকার নামানুসারে মতিগঞ্জ কলেজ হিসেবে নাম দেওয়ার সুপারিশ করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোজাহিদুল ইসলাম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরের কারও নামে আমরা কোনও স্থাপনা রাখতে চাই না। আজ আমরা ওই কলেজে গিয়ে আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তন করে মতিগঞ্জ কলেজ রাখার দাবি জানিয়ে এসেছি। এই বিষয়ে আমরা একটি স্মারকলিপি দিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে এই তারা যেন শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে নাম পরিবর্তনের কাজ শুরু করেন। কলেজ কর্তৃপক্ষ যদি এই বিষয়ে কোনও পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক বলেন, ‘শিক্ষার্থীরা আজ কলেজে এসে একটি স্মারকলিপি দিয়ে গেছে। আমাদের কলেজের সভাপতি ইউএনও। বিষয়টি ইউএনওকে জানিয়েছি।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বিষয়টি নিয়ে আগামীকাল (মঙ্গলবার) কলেজের গভর্নর বডির সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনা শেষে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।’

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি