কালোবাজারে ওএমএসের চাল বিক্রির সময় ছাত্রদল নেতা আটক, লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রি করার দায়ে এক ছাত্রদল নেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম এমদাদুল ইসলাম রকি (৩৪)। তিনি বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ওএমএসের ডিলার। এ ঘটনায় তার ডিলার লাইসেন্স বাতিল করা হয়েছে। ওএমএসের চাল কালোবাজারে বিক্রির সময় দুপুরে বানিয়াচংয়ের বড়বাজার থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১ নম্বর ইউনিয়নের ডিলার এমদাদুল ইসলাম বড়বাজারের আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন। গত তিন দিন ধরে এসব চাল বিক্রি করেছেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওএমএসের ৫০ কেজির পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ওএমএসের চাল খোলা বাজারে বিক্রি করায় ডিলার এমদাদুলকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
একটি চক্র দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপত্র বিতরণের তারিখ ঘোষণা
সাবেক এমপি ও বিএনপির সিনিয়র নেতা আব্দুল হাই মারা গেছেন
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা