ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ধানক্ষেতে

সিলেট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১

বরের জন্য সজ্জিত প্রাইভেটকারটি উঠলো রেলক্রসিংয়ে। বন্ধ হয়ে গেলো স্টার্ট। বারবার চেষ্টা করেও ব্যর্থ চালক। এ সময় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেটি উড়ে গিয়ে পড়লো পাশের ধানক্ষেতে। অবশ্য এ সময় গাড়িতে বর ছিলেন না। এতে গুরুতর আহত হয়েছেন গাড়িচালক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বরকে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেটকার সাজিয়ে চালক একাই সেটি নিয়ে যাচ্ছিলেন বরের বাড়িতে। ফেঞ্চুগঞ্জ রেলক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় চালক বারবার স্টার্ট দিয়ে চালুর চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি চালু হচ্ছিল না। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে গিয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক। দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালককে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা