রাতের আঁধারে ইউএনওর অভিযান, অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ০৯:১৭আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৯:১৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে  অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটিভর্তি তিনটি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ১২টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদণ্ড করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রি করে আসছে একটি চক্র।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রুহুল আমিনের নেতৃত্বে একদল আনসার সদস্য উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চরে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ বালু ও মাটি বোঝাই তিনটি ট্রাক আটক করা হয়।

বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু বিক্রির দায়ে মতিউর রহমানকে ৫০ হাজার টাকা ও অবৈধভাবে মাটি বিক্রির দায়ে হীরা সরকারকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান