জয় বাংলা স্লোগান দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১০:১৯ আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১০:১৯

‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হক স্বাক্ষরিত পত্রে ওই নেতাকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছে। বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (৩ মার্চ) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক আইডিতে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এ সময় বক্তব্য দেন হাসমত আলী নামের ওই নেতা।

আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

হাসমত আলী এই প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চার দিন ধরে জ্বরে ভুগছি, অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই, যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক