সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া একজন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ২০:০৪ আপডেট : ১০ মার্চ ২০২৫, ২০:০৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের মোহাম্মদ দানিছ মিয়া বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম বাসিদুর রহমান (৩৮)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে এবং পলাতক সেনাসদস্য।

সোমবার (১০ মার্চ) সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের মৃত. কারী মোখলেছ মিয়ার মেয়ে হামিদা বেগমের (৪০) স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে বসবাস করে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়ে এলাকার লোকজনকে দাপট দেখান। হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছে। তিনি হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হয়। তারা বিষয়টি ছাতক সেনা ক্যাম্পে জানায়।

যার প্রেক্ষিতে সোমবার সকাল ১০টায় সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে ভুয়া মেজর বাসিদুর রহমান ও তার স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগমকে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ড্রোন ক্যামেরা, দুটি পাসপোর্ট, র‌্যাব-৯ লেখাসংবলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিকসসামগ্রী, দা, ছুরি, চাকু, কিছু নগদ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট করপোরাল হিসেবে কর্মরত থাকাবস্থায় ছুটিতে এসে পলাতক হন।

ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘ভুয়া মেজর পরিচয়দানকারী ও তার স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক