চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ২৩:৪২ আপডেট : ১০ মার্চ ২০২৫, ২৩:৪২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৫০)। তিনি ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য হযরত আলীর অনুসারীদের সঙ্গে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য জামাল হোসেনের অনুসারীদের কয়লাবোঝাই ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই পক্ষের দুই দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত ও হোসেনপুর গ্রামের মোহাম্মদ আলী নিহত হন। তবে আলী কোন পক্ষের তা জানা যায়নি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাহিরপুর সীমান্ত থেকে চোরাই পথে আসা কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ আলী নামের একজন নিহত ও উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। তবে নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। প্রতিপক্ষের লোকজন দাবি করেছেন, সংঘর্ষের সময় হয়তো স্ট্রোক করে মারা গেছেন।’

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক