৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি: টুকু

মৌলভীবাজার প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ০৮:২০আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:২০

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি। দেশে নির্বাচন যত দেরি হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে যেতে হবে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) ইফতারের আগমুহূর্তে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাবেক এমপি এম নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইসলাম একটা বিশ্বধর্ম। ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার সংস্কৃতি তেমনি আমাদেরও একটি সাংস্কৃতিক কালচার আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মুসলমান। আমাদের ইমান আকিদা আছে, আমরা নামাজ রোজা করি। কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কেউ লাভবান হওয়ার সুযোগ নেই। বরং সারা বিশ্বের কাছে আমরা কালার হয়ে যাবো।’

জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি