ভুল ঘটনায় দুই গ্রামের মানুষের সংঘর্ষ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৩:১২ আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৩:১২

একটি ভুল ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর ও পিঠাপই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) দুপুরে দুই গ্রামের লোকজন কালাকান্দি মাঠে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

পুলিশ ও আহতরা জানান, রবিবার (২৩ মার্চ) রাতে ঘোড়াডুম্বর গ্রামের গাড়ি চালক ফখরুল ইসলাম তার অসুস্থ ১৫ মাসের শিশুকে চিকিৎসার জন্য সপরিবারে সিলেটে যাচ্ছিলেন। গভীর রাতে গাড়ির ভেতর থেকে মহিলা ও শিশুর কান্নার আওয়াজ শুনে অপহরণকারী হিসেবে সন্দেহ হলে পিঠাপই গ্রামের লোকজন গাড়ি থামানোর সিগন্যাল দেন। তবে ফখরুল সিগন্যাল অমান্য করে গাড়ি চালিয়ে যান।

পরে পিটাপই গ্রামের লোকজন মোটরসাইকেল চালিয়েয়ে ছাতক উপজেলার খাড়ারাই এলাকায় গাড়ির গতিরোধ করে ফখরুলকে মারধর করেন। বিষয়টি ফখরুল ঘোড়াডুম্বর গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জেরে সোমবার দুপুরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে। পরিস্থিতি শান্ত। মামলা হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক