সিলেটে দুই পক্ষের সংঘর্ষে আহত ছয়, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

সিলেট প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৩:১২আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৩:১২

 

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আধিপত্য নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি গ্রুপ ও সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিল শারমিন আক্তার রুমির পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাতে ঘটনাটি ঘটে। এ সময় সাবেক মহিলা কাউন্সিলর রুমির স্বামী মঞ্জুর আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, তার ভাই ছাদিকসহ কমপক্ষে ছয় জন আহত হন। এর মধ্যে আজিজ ও মঞ্জুরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আহত হওয়ার খবর পেয়ে রাতেই বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকির অনুসারীরা মাছিমপুর এলাকায় সাবেক কাউন্সিলর রুমির বাড়িতে হামলার চেষ্টা চালালে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় হামলাকারীরা তাদের ব্যবহৃত ৩১টি মোটরসাইকেল ফেলে সরে গেলে স্থানীয়রা মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি