ঘরে বসে অনলাইনে আয়ের নামে প্রতারণা, চীনা নাগরিকসহ গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ২০:৫৭আপডেট : ২৪ জুন ২০২৫, ২০:৫৭

ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্থ আয়ের কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গাজীপুরে চীনের নাগরিকসহ পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ জুন) বিকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার এসএম শফিকুল ইসলাম। 

গ্রেফতারকৃতরা হলেন- চীনের নাগরিক মা ফিউবিন, টাঙ্গাইলের মিজানুর রহমান (৩১) ও আব্দুল সাত্তার (৪২), বগুড়ার মাসুম বিল্লাহ (২৫) এবং দিনাজপুরের আসাদুজ্জামান (৩২)। তারা সবাই রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করতেন।

জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এসএম শফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম মহানগর এলাকার সাইবার ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ওই পাঁচ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, চীনের নাগরিক বাংলাদেশে এজেন্ট হিসেবে অবস্থান করে চীনে বসবাসরত তার সহযোগীরা বাংলাদেশের সাধারণ মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। চীনের নাগরিক বাংলাদেশি সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে এসব অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) রেজাউর রহমান, উপ- কমিশনার (ডিবি-দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী