ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২৫, ২২:৩৫আপডেট : ১২ মে ২০২৫, ২২:৩৫

হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে চালক ও যাত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় শহরের প্রধান সড়ক দিয়ে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের শায়েস্তানগর এলাকায় বিকাল সাড়ে ৩টার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে বড় বহুলা গ্রামের এক ব্যক্তির সঙ্গে ইজিবাইকচালকের ঝগড়া হয়। পরে শহরের ২ নম্বর পুল এলাকায় ইজিবাইক পৌঁছালে দুজনের ঝগড়া আরও বেড়ে যায়। এ সময় তাদের পরিচিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষ শহরের বড়বহুলা ও শায়েস্তানগর এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচ সদস্য রয়েছেন। আর উভয় পক্ষের আরও ২৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের মধ্যে ১২ জন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‌‘ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে চালকের সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আমি ও পুলিশের চার সদস্য আহত হন। আমরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী