৪১৮ যাত্রী নিয়ে সিলেট থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট

সিলেট প্রতিনিধি
১৪ মে ২০২৫, ২১:০৭আপডেট : ১৪ মে ২০২৫, ২১:০৭

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে। বুধবার (১৪ মমে) বিকাল সাড়ে ৫টায় বিজি ২৩৭ ফ্লাইটটি ছেড়ে গেছে।

এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়ে গেছে। এই ফ্লাইটে সিলেট থেকে ৩৫০ জন ও ঢাকার ৫৮ জন যাত্রী রয়েছেন। আরও চারটি ফ্লাইট সিলেট থেকে যাবে। সেগুলো সিলেট-জেদ্দা রুটে। এর মধ্যে আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে ফ্লাইটগুলো যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সিলেট থেকে দুই হাজার ৮০০ জন ছাড়া বাকি হজ যাত্রীরা ঢাকা হয়ে সৌদি আরবে যাবেন। আজকের প্রথম ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের মদিনায় যাবে। তাদের ইমিগ্রেশন ওসমানী বিমানবন্দরে সম্পন্ন করা হয়েছে। গত বছর ২০২৪ সালের ২২ মে সিলেটে থেকে প্রথম ফ্লাইট গিয়েছিল। ওই বছরও একইভাবে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান।

/এফআর/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী