চোরাচালানের জন্য ভারতে প্রবেশের সময় যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২৫, ০৮:৪৭আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:৪৭

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় রিপন দাস নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে নারায়ণতলা বিওপির বিজিবি সদস্যরা।

সোমবার (২৮ মে) সন্ধ্যায় তিনি ডলুরা সীমান্ত হাট অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় সংশ্লিষ্ট বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজিবি সদস্যরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে জানান, চোরাচালানের পণ্য নিয়ে আসার জন্য বিজিবির টহল দলকে ফাঁকি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তাকে আটক করে। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতরী গ্রামের কৃষ্ণধন দাসের ছেলে। 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, চোরাচালানের পণ্য নিয়ে আসার জন্য সে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিজিবি টহল দলের সদস্যদের হাতে ধরা পড়ে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান