চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার 

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৬

হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিন জনকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে ও হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৪), উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে শিহাব আহমেদ (২০), সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে 
মোশারফ (১৯)।

প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্সের মালিক টিনের দোকানদার মোহাম্মদ জামাল মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিবসহ তিন জনের বিরুদ্ধে। রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই এনামুল হক সাকিবসহ আরও দুই জনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে তোলা হবেন।

উল্লেখ্য, গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে