চার-দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ১৩:০২ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৩:০২

হাওর, পাহাড়বেষ্টিত ও চা শিল্পাঞ্চল এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে দিনের বেলায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় ১০.২ ও সকাল ৯টায় সর্বনিম্ন ১০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.০ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, সকাল ৬টায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। সন্ধ্যা ও রাতের বেলা ঠান্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

চা বাগান এলাকার বাসিন্দা তপন বৈদ্য জানান, গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় শীত খুব বেশি। সন্ধ্যা বেলা আর মাঝ রাতে শীত বেশি অনুভূত হয়। একই কথা জানালেন হাইল হাওর এলাকার বাসিন্দা মাছ বিক্রেতা রাকিব আলী।

/এফআর/
সম্পর্কিত
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকার আকাশে টগবগে সূর্য, কেমন থাকবে দিনের তাপমাত্রা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক