সাবেক এমপিদের ‘অপদার্থ’ বলায় রেজা কিবরিয়ার বিরুদ্ধে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৯

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ওই আসনের সাবেক সব সংসদ সদস্যকে ঢালাওভাবে ‘অপদার্থ’ বলার প্রতিবাদে নবীগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন। কর্মসূচি পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক মুরাদ আহমদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন দীঘলবাক ইউনিয়নের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি, উপজেলা গণফোরামের সভাপতি হাফেজ সাইফুর রহমান, এম এ খালেক, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মোশাহিদ আলী এবং যুবনেতা আব্দুর রকিব।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা জাতীয় স্বেচ্ছা পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, নির্বাচনি মাঠে এসে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবলের মানুষকে অশিক্ষিত বলে হেয় করেছেন। শুধু তাই নয়, এই এলাকার সাবেক বর্ষীয়ান সংসদ সদস্যসহ সব এমপিকে ঢালাওভাবে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে তিনি কুরুচিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া হাসপাতাল, স্কুল ও রাস্তা নির্মাণের কথা উল্লেখ করে বলেছেন—নবীগঞ্জ ও বাহুবলের জনগণ তা তাদের ‘চৌদ্দ গোষ্ঠীসহ’ ভোগ করবে, যা অত্যন্ত অবমাননাকর ও ঘৃণার বহিঃপ্রকাশ।

বক্তারা এ ধরনের বক্তব্যকে এলাকার জনগণের জন্য চরম অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণীর বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানান তারা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি