সুনামগঞ্জের পাঁচটি আসনেই এগিয়ে বিএনপি

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৩

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে চারটিতে ধানের শীষ প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা, অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) ১৭৮ কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফলে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৮ হাজার ৮৪৮ ভোট। জামায়াতের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৫ হাজার ৮৯৮ ভোট।

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) ১১২টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী পেয়েছেন ৭ হাজার ২৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৩ হাজার ৭৮৮ ভোট।

সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) ১৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ পেয়েছেন ২৬ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ১২ হাজার ১৬৯ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) ১১৬টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ১১ হাজার ৪১ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) ১৭১টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ পেয়েছেন ২০ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোট।

/এএম/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি