মৌলভীবাজারে তেলের ডিপোতে কড়া নিরাপত্তায় বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ২২:০৪ আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২২:০৪

মৌলভীবাজার জেলায় জ্বালানি তেল পাচার রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গলের তিনটি প্রধান ডিপোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার  (২৯ মার্চ) দুপুরে শহরের ভানুগাছ সড়কে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। 

শ্রীমঙ্গলের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোতে সার্বক্ষণিক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। 

তিনি আরও জানান, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জসহ সারা দেশের মোট ৯টি জেলার ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল, আকস্মিক চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমদানি-রফতানির কাজে ব্যবহৃত যানবাহনের মাধ্যমে অতিরিক্ত তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বিজিবি সবাইকে গুজবে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

এ ছাড়া, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিপো ও ফিলিং স্টেশনের মালিক-প্রতিনিধি, ভিজিল্যান্স কমিটি সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শ্রীমঙ্গল পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা আরও জোরদার হয়েছে। বর্তমানে তেলের কোনও ঘাটতি নেই, তবে কিছুটা সময় নিয়ে সরবরাহ করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন জানান, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে জ্বালানি ব্যবহারে যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক