ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের

সিলেট প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪

সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেট নগরের শাহপরান এলাকার সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সাদাপাথর পরিবহনের একটি বাস ঘটনাস্থলে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন ইজিবাইকের চালকসহ আরও তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান জানান, ভোলাগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক জব্দ করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
ছবিতে দিল্লিজুড়ে ধরপাকড়
‘আমাকে আটক করা হয়েছে’, ভিডিও বার্তায় জানালেন কেজরিওয়াল
সর্বশেষ খবর
এই সরকার শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে: মামুনুল হক 
এই সরকার শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে: মামুনুল হক 
৭ কোটি টাকার পণ্য খালাসে শুল্ক ফাঁকির চেষ্টা, ধরা পড়লো যেভাবে
৭ কোটি টাকার পণ্য খালাসে শুল্ক ফাঁকির চেষ্টা, ধরা পড়লো যেভাবে
রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেফতার ৪
রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেফতার ৪
দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরের কাছে পড়লো ‘প্রজেক্টাইল’
দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরের কাছে পড়লো ‘প্রজেক্টাইল’
সর্বাধিক পঠিত
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?