‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৬:০৩ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:০৩

বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতন্ত্রের শত্রুরা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে দেশের মানুষ আর কখনই ফ্যাসিবাদকে মেনে নেবে না।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। বিগত সময়ের স্বৈরাচারী শাসন এবং জুলাই আন্দোলনে শিশুসহ ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে তা সংহত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানী সবসময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।

তিনি উল্লেখ করেন, ১৯৫৪ সালে টাঙ্গাইল সদর আসন থেকে মওলানা ভাসানী নির্বাচন করেছিলেন এবং তিনি নিজেও সেই আসন থেকে নির্বাচিত হয়েছেন। এ কারণে মওলানা ভাসানীর প্রতি তার আলাদা আবেগ ও শ্রদ্ধা রয়েছে।

​বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন– মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী
সর্বশেষ খবর
চুম্বন থেকে নগ্ন দৃশ্য, অন্তরঙ্গ শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অনুপ্রিয়া, রাধিকা ও এষা
চুম্বন থেকে নগ্ন দৃশ্য, অন্তরঙ্গ শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অনুপ্রিয়া, রাধিকা ও এষা
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি