নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০২৬, ১৬:১৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:১৯

ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া বিএনপি নেতার নাম সেলিম উদ্দিন। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক। ওই ইউনিয়নে বিএনপির দুটি কমিটি রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এর আগে গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের মিছিলটি হয়। মিছিলটিতে সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন নেতৃত্ব দেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মিছিলের ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন। আগেও তিনি এ সংগঠনে যুক্ত ছিলেন।

জানতে চাইলে কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার ছেলের ভূমিকার কারণে তাকে আগেও কয়েকবার দল থেকে সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি ছেলেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছেন। তাই তাকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

জানতে চাইলে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতার ছেলে সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগে নতুন করে সক্রিয় হয়েছেন। আগেও দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। মিছিলের পর রাতে ওই স্থানে টায়ার জ্বালিয়ে অরাজকতার চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। দুটি ঘটনায় মামলা করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
সর্বশেষ খবর
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন এষা-অনুপ্রিয়া-রাধিকা
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন এষা-অনুপ্রিয়া-রাধিকা
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক