ঢাকা লিট ফেস্টের প্রিয় মুখ

এক নজরে আবদুলরাজাক গুরনাহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ১৭:০৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৭:২৭

ঢাকা লিট ফেস্টের দশম আসরে আসছেন নোবেলজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ। আগামী ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বসবে সাহিত্যের এই আন্তর্জাতিক সম্মেলন।

ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে আপসহীন ও সহানুভূতিশীল লেখনী এবং শরণার্থী জীবনের দুঃখ-দুর্দশা নিয়ে লেখার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন আবদুলরাজাক গুরনাহ।

আবদুলরাজাক গুরনাহর জন্ম তানজানিয়ার জাঞ্জিবার দ্বীপে। একজন ঔপন্যাসিক হিসেবে তিনি সুপরিচিত। তার চতুর্থ উপন্যাস ‘প্যারাডাইস’ ১৯৯৪ সালে বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়। ২০১৬ সালে তিনি ম্যান বুকার পুরস্কারের বিচারক প্যানেলে ছিলেন।

তিনি আফ্রিকান লেখালেখি বিষয়ক প্রবন্ধের দুটি খণ্ড সম্পাদনা করেছেন। নাইপল, রুশদি এবং জো উইকম্বসহ সমসাময়িক উত্তর-ঔপনিবেশিক লেখকদের ওপর তিনি নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি ‘আ কম্পেনিয়ন টু সালমান রুশদি (ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস ২০০৭)-এর সম্পাদক।

আবদুলরাজাক মেমোরি অব ডিপারচার, পিলগ্রিমস ওয়ে, ডটি, প্যারাডাইস, অ্যাডমায়ারিং সাইলেন্স, বাই দ্য সি, ডেজারশন, দ্য লাস্ট গিফট এবং গ্রেভেল হার্টের মতো প্রশংসিত উপন্যাসের লেখক। তার সর্বশেষ বই আফটারলাইভস প্রকাশ করেছে ব্লুমসবারি।

টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত আছে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন।

/এসএএস/এমওএফ/
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম