গর্ডন গ্রিনিজ আসছেন ঢাকা লিট ফেস্টে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২২, ১৮:৩৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২১:১৯

সাহিত্যের মর্যাদাপূর্ণ আয়োজন ঢাকা লিট ফেস্টের এবারের আয়োজনে অংশ নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার গর্ডন গ্রিনিজ। বাংলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠেয় ঢাকা লিট ফেস্টের দশম আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন এই কিংবদন্তি।

১৯৭০ ও ৮০’র দশকে মাঠ কাঁপানো ডানহাতি ওপেনিং ব্যাটার ছিলেন গর্ডন গ্রিনিজ। তবে বিশ্বসেরা ক্রিকেটারের পরিচয় ছাপিয়ে বাংলাদেশের কাছে তিনি পরিচিত কোচ গর্ডন গ্রিনিজ হিসেবে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ, ১৯৯৭ সালে যার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে যায় বিশ্বকাপ মঞ্চে। 

১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়সহ ১৯৯৯ সালের বিশ্বকাপেও বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মূলত আইসিসি ট্রফি জয়ের পর থেকেই বাংলাদেশের ক্রিকেট পাগল জনতার হৃদয়ে জায়গা করেন নেন গর্ডন। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয় তৎকালীন সরকার।

এবার লিট ফেস্টের দশম আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই কিংবদন্তি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ থেকে ৮ জানুয়ারি রাজধানীর বাংলা একাডেমিতে বসবে সাহিত্যের আন্তর্জাতিক সম্মেলন ঢাকা লিক ফেস্ট। নোবেলজয়ী সাহিত্যিক ওরহান পামুক, আবদুলরাজাক গুরনাহসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ী বক্তারা দশম সংস্করণের এই আয়োজনে যোগ দেবেন। যাদের মধ্যে পুলিৎজার, ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড ও অন্য পুরস্কার বিজয়ীরাও থাকছেন।

 

/এলকে/এসএএস/এফএস/
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম