গাইড বই দেখে প্রশ্ন তৈরির ৫ শিক্ষক শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ২০:১৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২০:১৮

গাইড বই কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০১৬ সালের জেএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র গাইড বই থেকে তৈরি করায় সংশ্লিষ্ট পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের দায়িত্বে অযোগ্যতা ও অবহেলার কারণে তাদের বিরুদ্ধে অবিলম্বে দুর্গমস্থানে বদলিসহ বিভাগীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষকরা হলেন- প্রশ্ন প্রণয়নকারী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাব এবং প্রশ্ন পরিশোধনকারী কুমিল্লা জেলা স্কুলের সহকারী শিক্ষক রিক্তা বড়ুয়া, কুমিল্লা ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানম ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম আক্তার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্বেও বাজারে প্রকাশিত গাইড বই থেকে প্রশ্ন করায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে, শনিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, গাইড বই থেকে প্রশ্ন তৈরি করা শিক্ষককে বরখাস্ত করা হবে। পরের দিনই এ অভিযোগ পাওয়া যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে।

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম