অবৈধ দোকান উচ্ছেদে ‘কথা রাখেননি’ প্রক্টর

ঢাবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ০৬:৪৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৬:৪৬

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হলের সামনে অবৈধভাবে দোকান বসিয়ে বাণিজ্য করার অভিযোগ দীর্ঘদিনের। দোকানগুলো উচ্ছেদ করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন হল সংসদের প্রতিনিধিরা। হল প্রশাসনও দোকান উচ্ছেদের কথা বলে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এ বিষয়ে প্রশাসনের কোনও পদক্ষেপ না দেখে হল সংসদের নেত্রীরা দোকানগুলো উচ্ছেদ করতে গিয়েও প্রক্টরের অসহযোগিতার জন্য উচ্ছেদ করতে পারেননি বলে অভিযোগ তাদের।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোকানগুলোর জন্য হলের সামনে বহিরাগতদের ওঠা-বসা বেড়েই চলেছে। এখানে এসে বহিরাগত অনেকে আড্ডা দেওয়ায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। তাই হলের মেয়েদের নিরাপত্তার কথা ভেবে দোকানগুলো উচ্ছেদ করতে গিয়েছি আমরা। কিন্তু, প্রক্টর স্যারের অসহযোগিতার জন্য, তা পারিনি। গত রবিবার দোকানগুলো সরিয়ে ফেলতে দোকানের মালিকদের বলেছি। কিন্তু, তারা না সরানোয় সোমবার (২৭ জানুয়ারি) সকালে আমরা উচ্ছেদ করতে যাই। সেখানে গিয়ে দেখি হল ছাত্রলীগের নেত্রীরা দাঁড়িয়ে রয়েছেন। আমরা সেখানে যাওয়ার আগে সিটি করপোরেশনের গাড়ি আনতে চেয়েছিলাম। প্রক্টরের অনুমতি না পাওয়ায় গাড়ি আনতে পারিনি। গাড়ি না পেয়ে দোকানগুলো সরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দিই। ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা আসেন। কিন্তু, টিএসসিতে কাজ করে পরে আসবেন বলে অজুহাত দেখিয়ে চলে যান তারা। পরে  টিমের সদস্যরা আর না আসায় তাদের ফোন করলে তারা জানায় যে, প্রক্টর স্যার তাদের আসতে নিষেধ করেছেন। এরপর প্রক্টরের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে ফোন আসায় তিনি কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। পরে তিনি হল প্রভোস্টকে জানিয়েছেন, এসব দোকান হল সংসদের নেত্রীরা তুলতে পারবেন না। দোকানগুলো উচ্ছেদে তিনি কিছু সময় চেয়েছেন।’

আফসান ছফা বলেন, ‘এর আগেও তারা প্রক্টরের কাছে গেলে তিনি তাদের বলেছেন, লিখিতভাবে জানালে ২৪ ঘণ্টার মধ্যে দোকানগুলে উচ্ছেদ করবেন তিনি।’

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘শামসুন্নাহার হলের সামনে একে একে গড়ে উঠেছিল ডজনখানেক অবৈধ দোকান। সন্ধ্যার পর বহিরাগতদের আড্ডা, অবৈধ বাইক স্ট্যান্ড বানিয়ে বখাটেদের উপদ্রবসহ নানা অনভিপ্রেত ঘটনা ঘটতো হরহামেশাই। হল সংসদ ও সাধারণ আবাসিক শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় ডাকসুর উদ্যোগে এই অবৈধ দোকানগুলো অপসারণের তাগিদ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এখানে কোনও দোকান থাকবে না।’ এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহার কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘হল সংসদ  দোকান উচ্ছেদের জন্য দাবি করতে পারে, কিন্তু তারা কোনও কর্তৃপক্ষ না। এক্ষেত্রে সবাইকে ধৈর্যশীল আচরণ করার আহ্বান জানাই। এসব দোকান বন্ধ করা হবে। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে গিয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে মিডিয়া কাভারেজ পেতে চাইছে তারা।’

 

/এনআই/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু