পাসের হারে এগিয়ে মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৩:১৯আপডেট : ৩১ মে ২০২০, ১৫:০২

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি) এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা।

রবিবার (৩১ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা গেছে, এবার মাধ্যমিকে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে মোট পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। এর মধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী এবং ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন ছাত্র। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ।

আবার অনুত্তীর্ণ শিক্ষার্থীর হারে এগিয়ে ছাত্ররা। এক লাখ ৮৭ হাজার ৫৯৮ জন ছাত্র এবং এক লাখ ৬১ হাজার ৯০৭ জন ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে।

তবে পরীক্ষার্থী অংশগ্রহণের সংখ্যায় এগিয়ে ছিল ছেলেরা। ২০ লাখ ৪০  হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র এবং ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন...

যেভাবে এসএসসি ও সমমানের ফল জানা যাবে

পাসের হারে এবারও সেরা রাজশাহী বোর্ড

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭ শতাংশ

/এসএনএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর