করোনায় বন্ধ হয়ে যেতে পারে ৮০ ভাগ কিন্ডারগার্টেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩২

করোনায় বন্ধ হয়ে যেতে পারে ৮০ ভাগ কিন্ডারগার্টেন করোনার দুর্যোগকালীন সময়ে কিন্ডারগার্টেন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালকদের উদ্যোক্তা ঘোষণার মাধ্যমে আর্থিক প্রণোদনা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জাতীয় কিন্ডারগার্টেন স্কুল- কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদ। কোনও প্রণোদনা না পেলে এবং আয়ের উৎস বন্ধ থাকলে প্রায় ৮০ শতাংশ কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাবে বলেও দাবি সংগঠনটির। একই সঙ্গে প্রতিষ্ঠানের ৬ মাসের বাড়ি ভাড়া মওকুফ, মাধ্যমিক স্তরের পাঠদানের অনুমতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৯ আগস্ট জারিকৃত পরিপত্র বাতিল এবং কিন্ডারগার্টেন স্কুল কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার দাবিও জানানো হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
জাতীয় কিন্ডারগার্টেন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি আহসান সিদ্দিকী বলেন, বাংলাদেশের প্রায় সব কিন্ডারগার্টেন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে ভাড়া বাড়িতে পরিচালনা করে আসছে। সারা বাংলাদেশে প্রায় ৬৫ হাজারের মতো এরকম প্রতিষ্ঠান আছে। এতে প্রায় ১২ লাখ শিক্ষক কর্মচারী নিয়োজিত। আমাদের প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া টিউশন ফি দিয়ে পরিচালিত হয়। করোনার কারণে গত ১৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় সব প্রতিষ্ঠানের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। ফলে বাড়িভাড়াসহ শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আগামী ২/৩ মাসের মধ্যে আমাদের শতকরা ৮০ শতাংশ বন্ধ হয়ে যাবে। যদি ৮০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সেটা হবে বিশ্বে বাংলাদেশের জন্য একটি অন্যরকম অধ্যায় ।
তিনি বলেন, আমরা কোথাও ত্রাণের জন্য হাত পাততে পারছি না। আবার আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানে ব্যাংকগুলাও ঋণ প্রদান করে না। এই মহামারিতে আমাদের আয় রোজগার বন্ধ থাকলেও সংসার খরচ ও বাড়িভাড়া থেমে নেই। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতি সুনজর না দিলে আমরা নিঃস্ব হয়ে না খেয়ে ধুকে ধুকে মরবো। ইতিমধ্যে কয়েকজন শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক