মুক্তিযোদ্ধা কোটা প্রমাণে ব্যর্থ হলে কলেজে ভর্তি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৪

একাদশে ভর্তি

মুক্তিযোদ্ধা কোটায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকা যাচাই করে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।  রবিবার (২০ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।  

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে, চাকরিতে নিয়োগ, পিআরএল, ভর্তি সংক্রান্ত সব কার্যক্রমের ক্ষেত্রেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবাইটে (www.molwa.gov.bd) থাকা তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কলেজে ভর্তির ক্ষেত্রে পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে ভর্তি বাতিল করা হবে।

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম