শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২০

শিক্ষা মন্ত্রণালয় দেশে দ্বিতীয় দফা বন্যার সম্ভাবনা দেখা দেওয়ায় বন্যাপীড়িত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিতে বলেছে সরকার। পাশাপাশি বন্যাপীড়িতদের সহযোগিতা দিতে মাঠ পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
জরুরিভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মাঠ পর্যায়ের আঞ্চলিক পরিচালকদের কাছ থেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে চিঠিতে। জরুরি ভিত্তিতে ইমেইলের মাধ্যমে সফট কপি পাঠাতে হবে।
জরুরি নির্দেশনায় বলা হয়, সম্ভাব্য বন্যার শুরুতেই দুর্গত এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য জরুরিভিত্তিতে খুলে দিতে হবে। আঞ্চলিক পরিচালকরা তাদের অধিক্ষেত্রের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে সংগ্রহ করে ইমেইলে করবেন।
সম্ভাব্য বন্যাদুর্গত এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন সকল দফতর ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক. কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় প্রশাসন/দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।
বন্যার কারণে যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হলে দ্রুত সময়ের মধ্যে ছক মোতাবেক তথ্য সংগ্রহ করে আঞ্চলিক পরিচালকগণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে সফট কপি ইমেইলে পাঠানে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী