ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নেহাল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৬:১০আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৬:১০

ধ্যাপক নেহাল আহমেদ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিকও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক মু. জিয়াউল হক অবসরে যাওয়ার পর শূন্যপদে বিসিএস ক্যাডারের এই কর্মকর্তাকে দায়িত্ব দিলো সরকার। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন। তবে পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি। শিক্ষা বোর্ড বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনও বাড়িভাড়া গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়ার যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে প্রদান করবেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের