প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ১৯:২১আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:২২

প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষ শিক্ষক প্রস্তুত করবে সরকার। এ লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ের একজন শিক্ষককে অনলাইন গুগল রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের তালিকা অনুযায়ী ভার্চুয়াল অরিয়েন্টেশন করারও জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের সব প্রাথমিক শিক্ষকদের `Helping Page one e-Monitoring’ নামের ফেসবুক পেজে লাইক বা ফলো করে সংযুক্ত থাকতে বলা হয়।
মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। বিভাগীয় উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওই নির্দেশনায় বলা হয়, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন আইসিটি দক্ষ শিক্ষক তৈরি’ এ লক্ষ্যে অনলাইন গুগল ফরমে রেজিস্ট্রেশনের ক্রমানুসারে আবেদনকারী শিক্ষকদের অংশগ্রহণে প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের আয়োজনে জুম ক্লাউডের মাধ্যমে ই-মনিটরিং সিস্টেমের উপর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি প্রোগ্রামে মাঠ প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা সংযুক্ত থাকছেন।

আরও পড়ুন:

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন বেসরকারি শিক্ষকরা
মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ সরকারের
জানুয়ারি থেকে ইএফটিতে বেতন-ভাতা পাবেন প্রাথমিক শিক্ষকরা
কীভাবে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী

এ বিষয়ে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, পেজের নাম `Helping Page one e-Monitoring’। অরিয়েন্টেশন প্রোগ্রামটি ফেসবুক লাইভ সম্প্রচার করা হবে। পরবর্তীতে সারা দেশের শিক্ষকরা ভিডিও দেখে সহজে ই-প্রাইমারি সিস্টেমে তথ্য এন্ট্রির বিষয়ে ধারণা ও সহযোগিতা পেয়ে থাকেন।

ইতোমধ্যে ৫ হাজার আবেদন জমা হয়েছে এবং আবেদনের ক্রম অনুসারে ৬টি ব্যাচে (প্রতি ব্যাচে ২০০ থেকে ২৫০ জন করে) প্রায় ১ হাজার ৪০০ জন শিক্ষককে অনলাইনে (জুম ক্লাউড) অরিয়েন্টেশন দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী ছাড়াও তালিকা বহির্ভূত শিক্ষকরা লাইভে স্বতস্ফুর্তভাবে অরিয়েন্টেশনে অংশ নিয়েছেন।

গত ৩০ নভেম্বরের মধ্যে বিদ্যালয়ের সব ধরনের তথ্য ই-প্রাইমারি সিস্টেমে এন্ট্রি/হালনাগাদ করার জন্য আইএমডি বিভাগ থেকে গত ২৪ নভেম্বর পত্র পাঠানো হয়েছে।

এছাড়া পর্যায়ক্রমে এপিএসসি, বই বিতরণ, উপবৃত্তি (শিওর ক্যাশ), শিক্ষক বাতায়ন, মুক্তপাঠের কোর্স, আইসিটি আইন-২০১৮, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারবিধি ইত্যাদি বিষয়ে সফটওয়ারের ওপর অরিয়েন্টেশন সেশন পরিচালনা করা হবে।

বর্ণিতাবস্থায় ই-মনিটরিং সিস্টেম, ওরিয়েন্টেশন, প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রত্যেক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত/আইসিটিতে অগ্রগামী একজন শিক্ষককে সংযুক্ত অনলাইন গুগল রেজিস্ট্রেশন ফরম পূরণ করে তালিকাভু্ক্ত হয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল অরিয়েন্টেশনে অংশগ্রহণ এবং একইসঙ্গে সকল শিক্ষককে `Helping Page one e-Monitoring’ পেজে লাইক ও ফলো দিয়ে সংযুক্ত হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে অনুরোধ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী