শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মত করা হচ্ছে কিনা জানতে চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৯:৩২আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২০:০০

শিক্ষাপ্রতিষ্ঠানকে স্থায়ীভাবে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইডলাইন অনুসরণ করে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা জানতে চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২8 জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। আদেশে আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে বিষয়গুলো দেখভালের (পরিবীক্ষণের) নির্দেশ দেন মহাপরিচালক।

অফিস আদেশে বলা হয়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর গত ২২ জানুয়ারি একটি গাইডলাইন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠায়। ওই গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় হিসেবে প্রস্তুত করছে কিনা তা পরিবীক্ষণ করা প্রয়োজন। সব আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ অঞ্চল এবং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা পরিবীক্ষণ করবেন।

আদেশে আরও বলা হয়, কোভিড-১৯ মোকাবিলার পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষ্যে স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য গাইডলাইন অনুসরণ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা পরিবিক্ষণ করার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী