ভ্যাকসিন না নেওয়া প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২০:২১আপডেট : ০১ মার্চ ২০২১, ২০:২১

ভ্যাকসিন না নেওয়া প্রাথমিক শিক্ষার বিভিন্ন দফতর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত দফতরি কাম প্রহরীসহ কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চেয়েছে সরকার। সোমবার (১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা আদেশ আগামী বুধবারের (৩ মার্চ) তথ্য পাঠাতে বলা হয়।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন করে ভ্যাকসিন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সম্মুখসারির করোনাযোদ্ধা হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে আগামী ৩০ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) খুলে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষার বিভিন্ন দফতর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত দফতরি কাম প্রহরীসহ কর্মকর্তা-কর্মচারী যারা এখনও কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের (সফট কপিসহ) নির্ধারিত ছকে আগামী ৩ মার্চের মধ্যে পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে জেলা ও উপজেলার নাম, প্রতিষ্ঠানের নাম, কর্মকর্তা-কর্মচারী ও দফতরি কাম প্রহরীদের নাম ও পদবী, এনআইডি নম্বর ও মোবাইল নম্বর পাঠাতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান