বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৫:৩০ আপডেট : ২৬ মে ২০২১, ১৫:৩০

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় এনেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। তবে টিকা সম্পন্ন না হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কীভাবে খুলে দেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বুধবার (২৬ মে) দুপুরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মধ্যে যাদের বয়স চল্লিশের ঊর্ধ্বে, তাদের প্রায় সবাই টিকা নিয়েছেন। এখনও যারা বাদ আছেন, তারাও দ্রুত সময়ের মধ্যে নিতে পারবেন। সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিকা পাওয়ার সংকট দেখা দিয়েছিল। এখন টিকা পাওয়া গেছে, অগ্রাধিকারভিত্তিতে আবাসিক শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা হবে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে, সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন লাখ। তাদের মধ্যে ১২০টি আবাসিক হলে এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীর আসন রয়েছে। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সর্বশেষ ৯১ হাজার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের পুরো তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে ইউজিসি। সবমিলিয়ে এক লাখ তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীর তথ্য দেওয়া হয়েছে। তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনতে কাজ চলছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঈদযাত্রার কারণে সংক্রমণ বেড়েছে। কোনও কোনও জেলায় সংক্রমণ বেশি। ফলে করোনার সংক্রমণ বেড়েছে। এসব মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হলো।’

১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

 

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি
ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন
সর্বশেষ খবর
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা