এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৫:৫৩আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:২৪

২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি ও সমমান) পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা পাঠ্যসূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

সংক্ষিপ্ত পাঠ্যসূচি সংক্রান্ত এক অফিস আদেশে জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারেনি। আর সে কারণে শিক্ষার্থীদের মূল্যায়নও করা যায়নি।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য এনসিটিবির বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনাসহ (রুব্রিক্স) অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে।

সপ্তাহভিত্তিক মূল্যায়নে অ্যাসাইনমেন্ট
অফিস আদেশে বলা হয়, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেচনায় নিয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। সপ্তাহ শুরুর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে অ্যসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলো আপলোড করা হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে সারাসরি বা অনলাইনে জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট নেবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি