শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৩ লাখ গাছ লাগানো হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৮:১০আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:০৩

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ৩৩ লাখ গাছ লাগানো হবে। মঙ্গলবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায়, দুপুরে ইডেন মহিলা কলেজে, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে, আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে গত ১০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে বৃক্ষরোপণ করতে হবে।

ওই অফিস আদেশে বলা হয়, ‘মঙ্গলবার (১৫ জুন) থেকে ৩০ জুনের মধ্যে ফলদ, বনজ, ভেষজ অথবা ফুলের চারা রোপণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা না থাকলে প্রতিষ্ঠান-সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপণ করতে হবে। একইসঙ্গে রোপণ করা বৃক্ষ পরিচর্যা করতে হবে।  

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময়  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি
জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি